২০২০ সাল, কি ঘটেছে ,ঘটছে ,আর কি ঘটতে পারে
২০২০ সাল, কি ঘটেছে ,ঘটছে আর কি ঘটতে পারে ২০২০ নিয়ে অনেকের মনে অনেক ধারণা ছিল। কি ঘটবে এই বছর। বিজ্ঞানীরাও দিয়েছিল বিপদের পূর্বাভাস। নিচে তার কিছু চিত্র তুলে ধরা হলো- অস্ট্রেলিয়ার ছয়টা রাজ্য আগুনে পুড়ে ছাই, যার আয়তন ১৭.৯ মিলিয়ন একর ! তিন হাজারেরও বেশী বাড়ী বিলীন, প্রায় অর্ধ বিলিয়ন প্রাণী আগুনে পুড়ে মরেছে ! হাজার হাজার মাইল পুড়ে গেছে পৃথিবীর ফুসফুস অ্যামাজন বনের। এ যেন এক মহাপ্রলয় । আকাশ থেকে প্লেনের মাধ্যমে পানি বর্ষণ করে ও নিয়ন্ত্রণে আনা যায়নি এই দাবানল। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা। বন্যায় ভেসে যায় ইন্দোনেশিয়ার রাজধানী। বন্যায় ও ভূমিধ্বসে মারা যায় ৬৬ জন আর ভিটেমাটি হারিয়েছেন পৌনে দুই লাখ মানুষ। বন্যায় আক্রান্ত হয় অন্তত তিন কোটি মানুষ। গত এক শতকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে এবছর। এছাড়া মাদাগাস্কারে ৬০০০০ মানুষ গৃহহীন, সাত শহর ভেসে যায় ভয়াবহ বন্যায় । জরুরি অবস্থা ঘোষণা করে সরকার । জানুয়ারীর ১১ তারিখ সকালে ঘুম থেকে উঠে দিনের শুরুতেই পোর্ট রিকো মুখোমুখি হয় ভয়াবহ ভুমিকম্পের । রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভুমি...